মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরবিন্দ বিশ্বাস,এবং বিডি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী,উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।