ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বানিয়াচংসহ হবিগঞ্জ জেলা

১৩ টি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ কারিগরি শিক্ষা বোর্ড-এর

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৮:২৮
ad003
হবিগঞ্জ জেলার ১৩ টি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে  কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। তালিকায় রয়েছে বানিয়াচংয়ের সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানকে চলতি জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিগত ৮ জুন জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। 

সূত্র জানায়, শুধু হবিগঞ্জ নয়, সারা দেশে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান বন্ধের আওতায় রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম বলেন, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।

 হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠান দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় পাঠদান অনুমোদন বাতিলের তালিকায় রয়েছে। তন্মধ্যে বানিয়াচংয়ের সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রামকৃষ্ণ মিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, জামান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ইব্রাহিম কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, ক্রিয়েটিভ কম্পিউটার ট্র্র্রেনিং সেন্টার, আইডিয়াল কম্পিউটার ইন্সটিটিউট, গ্লোবাল টেকনিক্যাল ইন্সটিটিউট, বার্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট, প্রচেষ্টা টেকনিক্যাল ইন্সটিটিউট ও এডলিড ট্রেনিং ইন্সটিটিউট।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT