ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখা নির্বাচন আগামী ১ আগস্ট

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৮:৩২
ad003
বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখা, হবিগঞ্জের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হরিপদ বৈষ্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ আগস্ট (শনিবার) সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। 

এরপর ১২ জুলাই (রোববার) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ায় প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই (সোমবার) বিকাল ৩টা পর্যন্ত।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT