ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
"গ্রীন ঢাকা ক্লিন ঢাকা"

রাজধানীর মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৭
ad003
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "গ্রীন ঢাকা ক্লিন ঢাকা" কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ সোমবার (৬ জুলাই) সকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত সব ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডকে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

কর্মসূচি ও সমাবেশ শেষে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ঢাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে তাদের এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT