ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীন অর্থনীতি এগিয়ে নেওয়ার প্রত্যায়ে নলডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

author
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৫২
ad003
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার বেলা ১০ টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা শাহিন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।পরে উপকারভোগিদের মাঝে সম্মননা ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পল্লী উন্নয়নের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ছাড়া উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তিনি তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির নিরলস ভূমিকার প্রশংসা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT