ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে মেলায় জুয়া, লটারি বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১১:১১
ad003
নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসের ফেয়ারপার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় জুয়া, লটারি, অশ্লীল নাচ-গানসহ অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে সচেতন জনতা সৈয়দপুর নামে একটি সংগঠনের পক্ষ থেকে সোমবার (৬ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে মেলায় এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে। সংগঠনটির সভাপতি মুফতি গোলাম রব্বানি, উপদেষ্টা হাফেজ নুরুল হুদাসহ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মসজিদের খতিবরা উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, মেলায় অনৈতিক কার্যকলাপের কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে মেলায় ব্যাপক আলোকসজ্জার কারণে বিদ্যূতের অপচয় হচ্ছে। একই সঙ্গে মেলায় আগত মানুষের ভিড় ও যানবাহনের চাপের কারণে যানজট সৃষ্টি হয়ে জন-দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্মারকলিপিতে চলমান এইচএসসি’ ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, পড়াশোনা ও পরীক্ষা নির্বিঘেœ সম্পন্ন করতে ৪৮ ঘন্টার মধ্যে মেলা বন্ধের আহবান জানানো হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT