ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাজদিয়া বাবুল উলুম ফাজিল ​মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন মনোয়ারুল ইসলাম

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১১:৫১
ad003
পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডিতে বড় পরিবর্তন এসেছে। মাদ্রাসার প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-রেজিস্ট্রার মোঃ মনোয়ারুল ইসলাম। তিনি বিদায়ী সভাপতি  মোঃ রফিউদ্দিন খানের স্থলাভিষিক্ত হলেন।

​ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এবং সহকারী রেজিস্ট্রার মোঃ শাহ নেওয়াজের স্বাক্ষরিত ০৬ জুলাই ২০২৬ তারিখে জারিকৃত ওই আদেশে  বিদ্যমান গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

​নবনিযুক্ত সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার পদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত জীবনে একজন সফল ও দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে।

​ একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ মার্জিত ব্যক্তিকে মাদ্রাসার গভর্নিং বডির শীর্ষ পদে পেয়ে আনন্দিত এলাকার সর্বস্তরের মানুষ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT