ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

author
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১১:৫৬
ad003
সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছ।

সোমবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এরায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল হায়দার রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাং বাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। মামলার অভিযোগ  সুত্রে জানাযায়,  ২০১৭ সালের  ৩০ সেপ্টেম্বর হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ  হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। রাত ২ টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রুপসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ।  এসময় আব্দুল লতিফ নামে এক যাত্রীর ব্যাগে তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার বিচারক আসামি আব্দুল লতিফকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT