'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শিবালয় উপজেলা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুবেল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ দবিরুল ইসলাম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংবাদিক মো. শাহজাহান বিশ্বাস, ধূসর কৃষক সমবায় সমিতির সভাপতি আহসানুল হাবিব, সমিতির সদস্য হোসনে আরা, জাহানারা এবং শিল্পী সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবালয় থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিনহাজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামছুন নাহার এবং আইসিটি কর্মকর্তা মো. আকতারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।