ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পা‌লিত

author
ব‌রিশাল অ‌ফিস

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ দুপুর ২:২৩
ad003
বৈশ্বিক উদযাপনের সঙ্গে সংহতি রেখে দে‌শে প্রথমবা‌রের মত পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ( ০৬ জুলাই ) বরিশাল নগরীর টিটিসি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে  দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৫ আসনের সাংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রেঞ্জ ডিঅাই‌জি মো: মোস্তা‌ফিজুর রহমান। স্বাগত বক্তব‌্য রা‌খেন, বিঅার‌ডি‌বির বিভাগীয় দপ্ত‌রের যুগ্মপ‌রিচালক মোহাম্মদ শহীদ উল‌্যাহ। বক্তব‌্য রা‌খেন বিএন‌পির ব‌রিশার সদর উপ‌জেলার অাহবায়ক অালহাজ নুরুল অা‌মিন।

এ সময় অনুষ্ঠানে বক্তারা উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। অা‌লোচনা সভার অা‌গে এক‌টি র‌্যালী অনুস্ঠানস্থল সংলগ্ন ঢাকা ব‌রিশাল মহাসড়‌কে অনু‌ষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT