ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে সহজ লক্ষ্যেও জয় পেল না বাংলাদেশ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ দুপুর ২:৩৪
ad003
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এনগারাভা-ইভান্স-এনগারাভা-মুজারাবানির বোলিং তোপে ৩৪ ওভারে সব উইকেট হারায় সফরকারীরা। এতে ২৫ রানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

সোমবার (৬ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৭ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। এতে জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয় ওভারে মুজারাবানি বলে নিয়ামহুরি তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন তামিম। এরপরে ক্রিজে থিতু হওয়ার আগেই নাজমুল হাসান শান্ত ফিরিয়ে ২ উইকেট তুলে নেন মুজারাবানি। পরের ওভারেই আউট আরেক ওপেনার সৌম্য সরকার। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

এরপর চাপ কাটিয়ে জুটি গড়েন হৃদয় ও নুরুল হাসান সোহান। এই জুটি ভাঙ্গেন নিউম্যান নিয়ামহুরি। এরপর ব্যাটে এসে টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়া শঙ্কায় টাইগাররা।

ক্রিজে গিয়েই বাজে এক শট খেলছিলেন মেহেদী হাসান মিরাজ।

সাবধান হননি বাংলাদেশ অধিনায়ক। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব‍্যাট চালিয়েই  ডিপ পয়েন্টে বেনেট তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মিরাজ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT