ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

author
কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৭:৩১
ad003
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের  ৯৮ কোটি ২৮ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) পৌরসভা হলরুমে বিকেল পৌর প্রশাসক সানজিদা আক্তার এই আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন।

পুর্নাঙ্গ বাজেট পড়ে শুনান হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায়, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলার জয়নাল আবেদিন বাচ্চু ও হিসাব রক্ষক তাজুল ইসলাম প্রমুখ। 

কোন প্রকার নতুন করারোপ ছাড়াই  ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা ২৪ পয়সা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সরকারি অনুদান ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলে স্থানান্তর ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা ২৫ পয়সা। 

কুলাউড়া পৌরসভা এ গ্রেডের হলেও গত ৫ বছরে কোন নতুন কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি করের উপর জোর দেওয়া হয়। কিন্তু কর আদায়ের পরিমান খুবই নগন্য। ফলে বাজেটে পৌরবাসীর জন্য কোন চমক থাকে না। ফলে পৌরবাসীও গতানুগতিকতায় অভ্যস্থ হয়ে পড়েছেন।

পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন উপস্থিত নাগরিকবৃন্দ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,  প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ তাজ চলছে কচ্ছপ গতিতে। ফলে পৌরবাসীর ভোগান্তির পাশাপাশি যানজটও প্রকট আকার ধারণ করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT