টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকারের চাপায় এক নারী (৫০) নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের নেকি বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে প্রাইভেটকার চাপায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে স্থানীয়রা ধারণা করছে লোকটি মানসিক ভারসাম্যহীন থাকতে পারে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত প্রাইভেটকারের ধাক্কা লাগলে পড়ে রক্তক্ষরণ হয় ঘটনাস্থলেই এ নারী মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টাঙ্গাইলের পিবিআই এর একটি টিম এসে লাশটি সনাক্ত করণের চেষ্টা করছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক জানিয়েছে, সকালে প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে নারী নিহত হলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হবে।