স্বামীর হাতে নির্মম ভাবে খুন হয়েছে স্ত্রী । পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী স্ত্রীকে পুকুরের পানিতে (চুবাইয়া ) ডুবাইয়া মৃত্যূ নিশ্চিত করে শশুর বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে।
কাশিয়ানী থানা পুলিশ সুরাত হাল শেষে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে পোষ্ট মটের্মের জন্য গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠায়।
জানাগেছে, উপজেলার ধানকোড়া গ্রামের মোঃ মিজানূর রহমানের মেয়ে মোসাঃ বর্ণা খানমকে ১২ বছর পূর্বে ফরিদপুর সদর থানার বঙ্গনন্দপুর এলাকার মোঃ নূর ইসলাম বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারির সাথে বিবাহ দেয়। আলামিন বেপারি স্ত্রী ও তাদের তিন শিশু কন্যাকে নিয়ে শশুর বাড়ি বেড়াতে আসে।
সোমবার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ আল আমিন (৩৫) নিজের স্ত্রী বর্ণা খান (৩০) কে পুকুরে ডুবাইয়া নির্মম ভাবে মেরে ফেলে দিয়ে শশুর বাড়ি থেকে পালিয়ে যায়।
কাশিয়ানী থানার এস আই মোঃ বোরহার দর্জি অভিযান চালিয়ে ফরিদপুর জেলা সদর থেকে হত্যাকারি ঘাতক স্বামী আল আমিন কে গ্রেফতার করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান হত্যাকান্ড এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।