ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৫

author
জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫
ad003
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন নারী।

​আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। অটোরিকশাটি বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সামনে থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ এক নারী যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতের মধ্যে চারজন নারী যাত্রী রয়েছে ।

​নিহত অটোরিকশা চালকের নাম তৌহিদ হোসেন, তার বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপর এক অজ্ঞাত নারীর বাড়িও পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

​আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। তাৎক্ষণিকভাবে আহত অপর নারীর পরিচয় জানা যায়নি।
​দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত চার নারীকে চিকিৎসার জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে সক্ষম হয়। পুলিশ ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT