ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৪ ভেটেরিনারি ঔষধের ফার্মেসির দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

author
কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ দুপুর ১২:২৫
ad003
নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে  ভেটেরিনারি হাসপাতাল গেইটে পরিচালিত মোবাইল কোর্টে  মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ড্রাগ  লাইসেন্স না থাকায় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ জন দোকানী প্রত্যেককে ৫ হাজার টাকা করে  মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই)দুপুরে  মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ) লঙ্ঘনের দায়ে ২ জন এবং ধারা ১৪(২) লঙ্ঘনের দায়ে আরও দুইজনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।  

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান,  ভেটেরিনারি ফার্মেসিগুলোতে ঔষধ সংরক্ষণ, বিক্রয় ও আইনানুগ বৈধ কাগজপত্রের ওপর অভিযান পরিচালনা করা হয়। ৪ ফার্মেসির মালিক হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও আমিনুল ইসলাম। ভবিষ্যতে আইন মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT