ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

author
শাকিল আহম্মেদ, সিটি রিপোর্টার

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সকাল ৫:২৭
ad003
“মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজে বাঁচি, প্রজন্মকে বাঁচাই” এ স্লোগানে রাজধানীর ডেমরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী| 

মঙ্গলবার দুপুর ২ টার দিকে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটি সৌজন্যে ওই এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে| এ সময় জনৈক জসিম বাবুর রিকশার গ্যারেজ থেকে চিহ্নিত লিটনের মাধ্যমে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবং পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলমের ওপর বর্বোরিচিত হামলার প্রতিবাদ জানানো হয়| তাছাড়া প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এলাকায় বাঁধাহীনভাবে মাদকের আগ্রাসন বাড়ছে বলেও প্রতিবাদ জানান জনতা| কারণ পঞ্চায়েত সদস্যের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা হওয়ার পরও হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ| 

মানবন্ধনে অংশ নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম ও সিনিয়র যুগ্ম আহাবায়ক মো. আনিসুজ্জামানসহ বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা|

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের ভিতরে ছাত্রলীগের গুপ্ত বাহিনী লুকিয়ে থাকার কারণে হামলায় আঘাতপ্রাপ্তের দিকে না তাকিয়ে উল্টো ভুক্তভোগীর দিকে আঙ্গুল তুলতে চায় প্রশাসন| এতে মামলায় অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে| 

গত ৪ জুলাই ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলমের ওপর হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুরুতর রক্তাক্ত জখম সহ আথিক ক্ষতিসাধন করে মাদক ব্যবসায়ীরা| অথচ এ ঘটনার স্পষ্ট  ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে থাকা সত্বেও ওপেন ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত কাইল্লা লিটন, যুবলীগের বিল্লাল, ডিজে ইয়াবা জাহাঙ্গীর ও মাদক ব্যবসায়ী মনা গংসহ এজাহার নামীয় ১১ জন আসামি| তবে মাদক ব্যবসায়ীদের পক্ষে পুলিশের এ নীরব ভূমিকায় ক্ষোভে ফুঁসে উঠছেন এলাকাবাসী|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT