ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:১১
ad003
ঝিনাইদহে ফারজানা ইয়াসমিন নামে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা| এঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই শিক্ষিকা| ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে| তিনি সদর উপজেলার উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা|

লিখিত অভিযোগে জানা যায়, উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধার পর নিজ বাড়িতে অবস্থান করছিলেন| এমন সময় তার নিজ¯^ মালিকাধীন হিরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলো একই এলাকার আব্দুস সালাম মিয়ার সন্ত্রাসী পুত্র শিপন মিয়াসহ ৬/৭ জন| তিনি বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে| এসময় তিনি দৌড়ে আরশাদ আলীর চাউলের আড়তে গিয়ে প্রাণ বাঁচান| এসময় তার গলায় থাকা ¯^র্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে| স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে| বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন|

এঘটনায় বুধবার বিকালে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন| উল্লেখ্য, সন্ত্রাসী শিপনের বিরূদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে|

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি| তদন্ত সাপেক্ষে দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT