ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বন্যা দূর্গত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

author
ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:১৭
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগাঁও এবং খাঁ পাড়া গ্রামে আজ বুধবার সকালে মেইল গেট বাজারে বন্যা দূর্গত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে | স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জি আরের বরাদ্ধ থেকে এক মেট্রিক টন চাল ওই ওয়ার্ডে বরাদ্ধ প্রদান করেন | ইউপি সদস্য কামরুজ্জামান শিপন সচ্ছতার সহিত তালিকা করে ট্যাগ অফিসার আব্দুল মোতালেবের উপস্থিতিতে সুষ্ঠু  ভাবে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন | এ সময় উপকারভোগীরা ১০ কেজি করে চাল হাতে পেয়ে বেজায় খুশি হয়েছেন | এ ব্যাপারে ইউপি সদস্য শিপন বলেন এমপি মহোদয় এই ওয়ার্ডের অসহায় পরিবারের কথা ভেবে যে চাল বরাদ্ধ দিয়েছেন তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি | সেই সাথে অসহায় ও বন্যা দূর্গত মানুষেরা চাল হাতে পেয়ে বিএনপি সরকারের জন্যে দোয়া করেছেন বলে জানান |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT