ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবি বিশেষ অভিযানে বরফের নিচে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বুধবার (৮ জুলাই) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উপজেলার ইসলামপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির লাগেজ বক্সে ড্রামের ওপর বরফের নিচে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানান , জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।