ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে অর্ধকোটি টাকা ভারতীয় শাড়ি জব্দ

author
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০২
ad003
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবি  বিশেষ অভিযানে  বরফের নিচে  লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উপজেলার ইসলামপুর এলাকায় এ বিশেষ  অভিযান পরিচালনা করা হয়।  জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়,  সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির লাগেজ বক্সে ড্রামের ওপর বরফের নিচে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানান , জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT