ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবৃষ্টিতে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৮:০৫
ad003
অতিবৃষ্টিতে হবিগঞ্জের চুনারুঘাটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।  ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলা অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা প্লাবিত এলাকার কৃষকরা। অনেক বাসাবাড়িতে বন্যার পানি ঢুকতে দেখা গেছে। এ উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমাট পানি বের হতে না পারায় দুর্ভোগে পড়তে হচ্ছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের। 

সরেজমিনে ও বিভিন্ন সূত্রে পাওয়া, গত দুই তিনদিনের ভারি বৃষ্টিতে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী,  পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বেশ কিছু এলাকায়  আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর তীরবর্তী অংশে এবং পাহাড়ি ঢলে পাহাড়ি ছড়ায় বিপদসীমা অতিক্রম করে পানি হুর হুর করে বের হয়ে বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। 

বন্যার পানিতে অনেক জমির ফসল তলিয়ে গেছে এবং মানুষের বাসা - বাড়িতে পানি প্রবেশ করতে দেখা গেছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন,বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। 

তিনি বলেন, কোথাও কোন বাঁধ ভেঙে গেলে কিংবা নদীর পানি কৃষি জমিতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া কোন খাল কিংবা জলাশয় এর পানি আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি না করার  অনুরোধ জানিয়ে  মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT