ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শ্রদ্ধা ভালোবাসায় তিন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরে অবস্থিত শাহপীর কল্লা শহীদ (রহ.) দাখিল মাদ্রাসায় তিন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অফিস সহকারী বোরহান উদ্দিন খাদেম ও নৈশ প্রহরী মো. মোছা মিয়াকে অবসরজনিত কারণে এবং শিক্ষক আব্দুর রাজ্জাককে বাংলাদেশ রেলওয়েতে চাকরি লাভ করায় বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুফতি কেফায়াতুল্লাহ মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহপীর কল্লা শহীদ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদ্রাসার সহকারী সুপার সরোয়ারে আলম, শিক্ষক কাজী আবুল হাছান এবং মাওলানা মো. ওয়াসিম।

এ সময় শিক্ষক আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, সেলিনা আক্তার, খালেদা আক্তার, লতিফা, সাবিকুন্নাহারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের চোখে অশ্রু ঝরে।  সুপারিনটেনডেন্ট মুফতি কেফায়াতুল্লাহ মাহমুদীও অশ্রুসিক্ত হয়ে পড়েন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT