ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে জন্মদাতা বাবা আটক

author
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) রাতে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত বাবা বিভিন্ন সময়ে তাকে যৌন হয়রানি এবং ধর্ষণের চেষ্টা করেন। ভয়, সামাজিক লজ্জা ও পারিবারিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি তিনি।

একপর্যায়ে অভিযোগের সত্যতা প্রমাণে কৌশলে অভিযুক্তের আপত্তিকর আচরণের কয়েকটি ভিডিও ধারণ করেন ভুক্তভোগী। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়িয়া থানার  উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT