ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় হাটিকুমরুলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

author
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১১:০৭
ad003
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী, মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী মিঠাই পরিবহন একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী, মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন।

এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT