ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

author
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ ভোর ৪:৫৫
ad003
জয়বায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য ও দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি আয়াস বাংলাদেশ এর ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মো. জহুরুল ইসলাম, সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রশিক্ষণ বিভাগের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, আয়াস’র প্রতিনিধি ওয়ালিদ হাসান, শিক্ষার্থী জারিন আফরোজ শিফা।

আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবসের ওপর অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT