ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় চায়না রিং জাল বিক্রির অপরাধে ২ লাখ টাকা জরিমানা

author
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৫:৩৯
ad003
বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় নিষিদ্ধ চায়না দোয়ারি বা রিং জাল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং ৭টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে।

গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার মাঝিপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া এলাকার তাছলিমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ দোয়ারি চায়না জাল উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দ করা হয় ৭টি নিষিদ্ধ চায়না জাল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT