ঝিনাইদহের কালীগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে মাগুরা জেলার শালিখা থানা এলাকা থেকে একটি হত্যা মামলার দুই এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ ৯ জুন ২০২৬, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,এরশাদ আলী, ইয়াসিন আলী। অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ, এএসআই আল-আমিন এবং পুলিশের একটি চৌকস দল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ জেল্লাল হোসেন জানিয়েছে, অপরাধ দমন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশ সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।