ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

author
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৯:০৯
ad003
মাদকবিরোধী বিশেষ অভিযানে মানিকগঞ্জের ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানার এসআই মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে আগে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় মামলা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ঘিওর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT