ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশা থানার কমিউনিটি পুলিশিং কমটির আহ্বায়ক আব্দুল হক ও সদস্য সচিব কামাল

author
ধর্মপাশা -মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ১০:২৩
ad003
সুনামগঞ্জের ধর্মপাশা থানার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত কমিটিতে উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হককে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

আহ্বায়ক মো. আব্দুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হাওরবন্ধু কামরুজ্জামান কামরুল এবং ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার দিকনির্দেশনায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। 

একই সঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এই লক্ষ্য বাস্তবায়নে এলাকার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT