‘যুব সমাজ বাঁচাও দেশ বাঁচাও' মাদক নয় জীবন চাই' এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর- রাজেন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে উমেদপুর সরকারি প্রাইমারী স্কুল হলরুমে অনুষ্ঠিত সমাবেশে রাজনীতিবিদ, ছাত্র যুবকসহ নানা বয়সের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়ার সভাপতিত্বে ও মাওঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মোঃ সহিদ মিয়া, শিক্ষক কে এম ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগ, ঐক্যবদ্ধ আখাউড়ার উদ্যোক্তা আমজাদ ভূইয়া, সাদ্দাম হোসেন, রোবায়েদ খান প্রমুখ।
বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। তাই নিজ পরিবারকে মাদক সেবন থেকে মুক্ত রাখতে হবে। মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সবাই যার যার পাড়া মহল্লা থেকে মাদকমুক্ত আন্দোলন গড়ে তুলতে হবে।
আর এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে যুব সমাজ। তাই মাদক প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।