ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিবেশ পদক পেলেন নদী আন্দোলনের বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর প্রতিষ্ঠাতা সভাপতি

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ দুপুর ৩:০৩
ad003
জনসচেতনতা সৃষ্টি,গবেষণা,প্রশিক্ষণ পরিবেশ রক্ষা, তরুণ নেতৃত্ব বিকাশ, জাতীয় আন্তর্জাতিক পর্যায় নদী রক্ষা আন্দোলনকে সু সংগঠিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল (BRTN) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির হোসেন কে পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে 'জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাত থেকে গ্রহন করলেন মো: মনির হোসেন। নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ 'জাতীয় পরিবেশ পদক-২০২৫' অর্জন করেন তিনি। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 'পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার (ব্যক্তিগত পর্যায়)' বিভাগে তাঁকে এ সম্মাননায় ভূষিত করেছে। সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নাম ঘোষণা করা হয়। পেশায় শিক্ষক মো. মনির হোসেন ২০০৯ সাল থেকে নদী, জলাধার ও পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এ সময়ের মধ্যে তিনি দেশ-বিদেশের প্রায় ২৫০টি নদী পরিদর্শন করেছেন এবং দেশের ৪৪টি জেলায় গড়ে তুলেছেন সহস্রাধিক নদী সংরক্ষণকর্মীর একটি নেটওয়ার্ক। তিনি নদী ও পরিবেশবিষয়ক প্রকাশনা 'নদীকাহন'-এর সম্পাদক। ২০১৬ সাল থেকে নিয়মিত জাতীয় নদী সম্মেলন ও নদী উৎসব আয়োজনের পাশাপাশি তরুণদের নদী রক্ষায় সম্পৃক্ত করতে 'এসো নদীর গল্প শুনি' শীর্ষক পাঠচক্র এবং অনলাইনভিত্তিক 'রিভারটক' কর্মসূচি পরিচালনা করছেন।নদী ও পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে ২০২৪ সালে তিনি বিশ্বখ্যাত নদী গবেষক মার্ক এঞ্জেলোর নামে 'মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড' চালু করেন। এ পর্যন্ত নদী ও পরিবেশবিষয়ক তাঁর তিনটি গবেষণাধর্মী গ্রন্থ এবং ১১টি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে। এর আগে ২০১৯ সালে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র 'শঙ্খনদী: দ্য আমাজন অব বেঙ্গল' ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে। নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক অর্জনকে পরিবেশবাদী, গবেষক ও সচেতন মহল একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, এ স্বীকৃতি দেশের পরিবেশ ও নদী রক্ষায় কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলোকে আরও উৎসাহিত করবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT