ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সমস্যা সমাধানে যা করা দরকার সেগুলো করব- এমপি হেলেন জেরিন খান

author
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৬:২০
ad003
মধুখালীর জনগণের যে সমস্যা রয়েছে সেগুলো শুনবো ও তা সমাধানে যা যা করা দরকার তা করবো। আপনাদের এই সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র সমৃদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের এলাকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব আমি নিঃস্বার্থ ভাবে পালন করব। 

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টায় মধুখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
 
তিনি আরও বলেন, মধুখালীর উন্নয়নে নেতাকর্মী সহ সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। প্রেসক্লাবে প্রবেশের রাস্তাটি কাদামাটি যুক্ত হওয়ায় রাস্তাটি নির্মাণের আশ্বাস ও দেন তিনি।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী ও গীতা পাঠ করেন সদস্য পার্থ রায়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. হায়দার আলী মোল্লা, মো. আব্দুল আলিম মানিক, মো. ইয়াসিন বিশ্বাস প্রমূখ।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT