ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফার্টিলাইজারর এসোসিয়েশনের ভোট

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৯:১৩
ad003
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচন। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার (৩৩/৩ উমেশ দত্ত রোড) কারা কনভেনশন সেন্টারে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম মোশাররফ এন্ড ব্রাদার্সের মোশাররফ হোসেন ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য  মোরশেদ মিল্টন। ৩৩ টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩০ জন নির্বাচিত হয়েছেন। বাকী তিনটি পদে ভোটগ্রহণ চলছে।

বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ বলেন, সারাদেশের ৪ হাজার ২০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

দুপুর ১টায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। মানিকগঞ্জ থেকে ভোট দিতে এসেছেন খায়রুল ইসলাম।তিনি বলেন, ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রতিকর অবস্থা সৃষ্টি হয়নি। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন বলেন, বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন হচ্ছে। একটি পক্ষ নির্বাচন বাঞ্চাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে। তিনি বলেন, ডিলার ও কৃষকদের কল্যাণই বিএফএ কাজ করে। আমি নির্বাচিত হলে এখাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করবো।

এদিকে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোর্শেদ মিলটন বিএফএর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ ছিল তার।








সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT