ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে মনূ’র ঢলে আবারও ভেসে আসলো অজ্ঞাত তরুণীর মরদেহ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদের ঢলে ভেসে এসেছে অজ্ঞাত তরুণী’র (২৫) মরদেহ। 

শুক্রবার বিকেলে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের আনছার মিয়া’র বাড়ির সামনে বানের জলে ওই তরুণীর মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পুলিশ, জানায়, লাশ অর্ধ্ব গলিত ও বিবস্ত্র অবস্থায় ভেসে বেড়াচ্ছিল। মরদেহের হাতের আঙ্গুল পঁচে গেছে।  ধারণা করা হচ্ছে এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। 

বিয়য়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন শনিবার দুপুরে বলেন, যুবতীর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে পাঠিয়েছি। তবে লাশের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। 

এর আগে গত শুক্রবার উপজেলার আকুয়া গ্রামের আশরাফ আলী নামে এক বৃদ্ধের মরদেহ বানের জল থেকে উদ্ধার করে পুলিশ। গেল দু’দিন আগে মনূ নদীর বাঁধ ভেঙ্গে গেলে লোকালয়ে পানি প্রবেশ করে । তাৎক্ষনিক তিনি হারিয়ে গেলে পরদিন তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT