ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ

author
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:০৮
ad003
গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। 

আজ শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো গোপালগঞ্জ থানা পুলিশ।

সদর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে একাধিক জেলা থেকে এসব নকল সিগারেট কুরিয়ারে পাঠানো হয়েছে। এসব সিগারেট সরবরাহ নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে নকল সিগারেট বিক্রেতারা।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT