নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাতেমা কুটিরপাড়া এলাকার ফিরোজ হোসেনের একমাত্র মেয়ে।
পুলিশ জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।