ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমার দর্শক না থাকায় জেলার একমাত্র তামান্না হলে দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবল

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ দুপুর ১:২৬
ad003
নীলফামারীর জেলার একমাত্র কোনোরকমে টিকে থাকা সৈয়দপুরের তামান্না সিনেমা হলে সিনেমা না চলায় দর্শকদের জন্য টিকিট কেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করে খরচ চালাবার চেষ্টা করছেন হল পরিচালনাকারী মাহাবুব আলী ঝন্টু।

কথা হলে তামান্না সিনেমা হলের স্বত্বাধিকারী মাহবুব আলী ঝন্টু সংবাদকর্মীদের জানান, একসময় নীলফামারী জেলায় ২৩টি সিনেমা হল ছিল। সময়ের সঙ্গে একে-একে সব বন্ধ হয়ে গেছে। কোথাও সিনেমা হল ভেঙে মার্কেট বা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে, আবার কোথাও ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরেই সিনেমা ব্যবসায় মন্দা চলছে। তারপরও কষ্ট করে হলটি চালু রেখেছি। তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে খোলা জায়গায় খেলা দেখা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই দর্শকদের স্বাচ্ছন্দ্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বড় ডিজিটাল পর্দায় বিশ্বকাপ উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তিনিজানান, গত ৭ জুলাই রাত ১০টায় মিসর ও আর্জেন্টিনার ম্যাচটি হলে প্রদর্শন করায় দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। যদিও সৈয়দপুর শহরের বিভিন্ন মোড়ে ক্লাব ও সংগঠনের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা রয়েছে, তবে বৃষ্টি হলে সেখানে দর্শকদের ভোগান্তিতে পড়তে হওয়ায় অনেকেই এখন সিনেমা হলে এসে বড় পর্দায় খেলা দেখতে আগ্রহী হচ্ছেন।

তাই, শহরজুড়ে মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালিয়ে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচ দেখার আহবান জানানো হচ্ছে ফুটবলপ্রেমি দর্শকদের বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে। যদি আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে ভালো সাড়া পাওয়া যায়, তা’হলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও সিনেমা হলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

এদিকে, টিকিটের মূল্য রাখা হয়েছে সিনেমা হলের ব্যালকনিতে ৫০ টাকা এবং শোভন শ্রেণিতে ৩০ টাকা। এনিয়ে শহরজুড়ে ব্যাপক সাড়াও পড়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT