ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ৬:২২
ad003
"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা সুষমকরণ এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল।

 স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT