‘‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি",এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে আজ রোববার (১২ই জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা।
আলোচনা সভা শেষে উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মধ্যে কর্ম দক্ষতার ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ বছর শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন গোবিন্দশ্রী ইউনিয়নের সৈয়দা জলি,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন কাইটাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের লাভলী আক্তার,শ্রেষ্ঠ পরিবার পরিদর্শক নির্বাচিত হয়েছেন কাইটাইল ইউনিয়নের সোহাগ মিয়া, শ্রেষ্ঠ এফডব্লিউসি নির্বাচিত হয়েছেন কাইটাইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন কাইটাইল ইউনিয়ন পরিষদ।