ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান

author
​মিঠাপুকুর প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ৮:২২
ad003
রংপুরের মিঠাপুকুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) দুপুরে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোছাঃ মাইসা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের শক্তি ও মেধাকে কাজে লাগানো অপরিহার্য। আজকের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​অনুষ্ঠান শেষে জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৮ জন কর্মী ও কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT