ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে অভিযানে ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপসহ ১ জন গ্রেপ্তার

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৭
ad003
জয়পুরহাটের ক্ষেতলাল থানাধীন করিমপুর ত্রিমোহনী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মোট ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধারসহ-১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,অভিযানে শনিবার রাত সাড়ে ১০ দশটায় করিমপুর ত্রিমোহনী বাজারে মোঃ মিলটন ইসলাম (২৮) নামে এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। তিনি উপজেলার পূর্ব শাখারুঞ্জ গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. হাফিজুল ইসলাম।

অভিযানকালে দোকান থেকে বিভিন্ন প্রকারের মোট ৭২ বোতল যৌন উত্তেজক ওষুধ (সিরাপ) উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ওষুধের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT