জয়পুরহাটের ক্ষেতলাল থানাধীন করিমপুর ত্রিমোহনী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মোট ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধারসহ-১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,অভিযানে শনিবার রাত সাড়ে ১০ দশটায় করিমপুর ত্রিমোহনী বাজারে মোঃ মিলটন ইসলাম (২৮) নামে এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। তিনি উপজেলার পূর্ব শাখারুঞ্জ গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. হাফিজুল ইসলাম।
অভিযানকালে দোকান থেকে বিভিন্ন প্রকারের মোট ৭২ বোতল যৌন উত্তেজক ওষুধ (সিরাপ) উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ওষুধের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।