ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৬
ad003
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রবিবার বিকেলে দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকায় শিলা নদীতে ভেসে ওঠায় ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে শিলা নদীর দত্তের বাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকা থেকে অজ্ঞাত ঐ ব্যক্তির অর্ধগলিত মরদেহ  উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে অন্যত্র থেকে ভেসে আসা মরদেহটি বেশ কয়েকটি  দিন আগের । পচন ধরে বিবস্ত্র  মরদেহের মাথা  ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো বলেন, পরিচয় সানাক্তে পিবিআই ( সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)  ও সিআইডি কে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ) জানানো হয়েছে । তারা এসে ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে লাশে পরিচয় শনাক্তের করা হবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT