ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী

author
চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১:২৯
ad003

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে  বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার  সকালে চৌহালী  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমা সুলতানা রুমির  সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো : নূরুল আমিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা ও  থানার তদন্ত পরিদর্শক (ওসি)মো: তরিকুল ইসলাম প্রমুখ। 

আলোচনা সভা শেষে চৌহালী  উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রেখে উপজেলা পর্যায়ে যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT