‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে চৌহালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমা সুলতানা রুমির সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো : নূরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা ও থানার তদন্ত পরিদর্শক (ওসি)মো: তরিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে চৌহালী উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রেখে উপজেলা পর্যায়ে যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।