ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী পাচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৫:১৪
ad003
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন সরকার আগামী পাচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT