ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল বিশ্ব জনসংখ্যা দিবস

author
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৪
ad003
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

আজ সোমবার (১৩ জুলাই)  বিকেল ৩ টায় সরাইল উপজেলার মিলনায়তনে সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ, তা, ম, বোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্টানের আয়োজন করেন সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, এতে পরিচলনা করেন চুন্টা ইউনিয়ন স্ব্যস্থ্য সহকারী মো. এখলাছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল মেডিকেল অফিসার ডা. তাপস সূত্রধর, উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা সাংবাদিক ও ইউনিয়ন পর্যায়ের নারী- পুরুষ স্ব্যস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। 

এসময় অনুষ্ঠানের সভাপতি বলেন, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় সরাইল উপজেলা, সদর ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT