প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে একশটি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই গাছের চারা গুলো বিতরণ করা হয়।
এ সময় প্রতিটি বিদ্যালয়ে পাঁচটি করে গাছ রোপণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই কর্মসূচি পরিবেশ ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে একসময় পরিবেশ বিপর্যস্ত হতে পারে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপন করা উচিত।
এ সময় কুতুবাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও স্মার্ট ক্লাসরুম রূপান্তর করার লক্ষ্যে দুইটি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ করা হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত, উপজেলা প্রকৌশলী ইয়াসিয়া আরাফাত রুবেল সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।