ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

author
জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ দুপুর ১:২৭
ad003
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার  বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ওই ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন বলেন, মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT